Quality, not quantity
We have made quality our habit. It’s not something that we just strive for – we live by this principle every day.





"সময় বয়ে যায়"
-Sridam Bayen
স্মৃতির পাতা জুড়ে কিছু অন্ধকার
ছড়ানো ছিটানো কিছু রাগ, অভিমান,
আবছা প্রায় সব,
শুধু ধ্রুবতারা হয়ে তোর মুখ।
স্নায়বিক বিভ্রাটে অভিমান থমকে,
অনেক না বলা কথা,
জমাট অভিমান,
নেমে এলো পৃথিবীর কালো সময়....
দুই গ্রহ মুখোমুখি, চোখে চোখ,
নস্টালজিক সময় ফিরে তাকায়,
চাষা আরেকবার মরতে চায়,
অপেক্ষায় থাকে,
শ্মশানের চার খুঁটি......


তুমি চলে যাওয়ার পর তোমার প্রতি ভালোবাসাটা পাট করে রাখা শাড়ীর মতো।
মাঝে মাঝে নামাই, নেড়ে চেড়ে দেখি, আবার তুলে রাখি....
আমরা চাই, কখনই যেন তা নষ্ট না হয়ে যায়।
তার প্রতি ভাঁজে জড়িয়ে থাকে কত মায়া, হাত বুলিয়ে ফিরে যাই অতীতে, তার ফুল, নকশা গুলোতে যেন,
আমাদের স্বপ্নের দিনগুলো বোনা....
মাঝে মাঝে গায়ে জড়িয়ে তার উষ্ণতা নেওয়ার চেষ্টা করি,
আরো কিছুকাল বাঁচার আশায়....
পাট ভাঙা শাড়ি
- Sridam Bayen
